শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
​উৎসবের রঙে অসাম্প্রদায়িক ক্যানভাস: সদ্যপুস্কারিনীতে পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মমিনপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সদর বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন ​২ নং হরিদেবপুর ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মফিজল ইসলাম (জর্দা) রাজশাহীতে প্রায় ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে সদ্যপুস্কনীতে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ রাজ হরিদেবপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান মাহমুদ রংপুর রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমকে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের ফুলেল শুভেচ্ছা Curacao Casino Resort Hilton A Practical Travel Guide

রংপুর রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

রবিন চৌধুরী রাসেল, রংপুর:

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুরের প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মসভার রাধাগোবিন্দ মন্দির পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে তিনি মন্দির কর্তৃপক্ষের হাতে ১০ লাখ টাকার আর্থিক অনুদানের একটি চেক হস্তান্তর করেন।

আজ ​মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় দুর্গোৎসবের আমেজ দেখতে প্রধানমন্ত্রী রংপুর রাধাগোবিন্দ মন্দিরে প্রবেশ করেন। সেখানে তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ও মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং শুভেচ্ছা জানান। পরে তিনি অনুদানের চেক তুলে দেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মন্দির এলাকা ও সমগ্র রংপুর নগরীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনতা প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।

​এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

​বিমানবন্দর থেকে রংপুরের পথে যাত্রাকালে প্রধানমন্ত্রী তারাগঞ্জ ও পাগলাপীরে আয়োজিত দুটি পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন। তাঁর এই সফরকে সফল করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।

​উল্লেখ্য, রংপুরের ধর্মসভা রাধাগোবিন্দ মন্দিরটি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় কেন্দ্র। দীর্ঘদিন ধরে এটি সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক নানা আয়োজনের প্রাণকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রধানমন্ত্রীর এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করা এবং দেশব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া। রংপুর সফর শেষে একই দিনে প্রধানমন্ত্রীর রাজশাহী ও চট্টগ্রামের বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews