সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির এডহক কমিটির সদস্য সচিব হলেন সেলিম চৌধুরী তরুণদের মেধা ও প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির রংপুরে ‘জাতীয় যুব দিবস ২০২৬’ উপলক্ষ্যে বর্ণাঢ্য যুব র‍্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত কুর্শা ইউপি নির্বাচন: দ্বিতীয় দিনে বিএনপির দলীয় মনোনয়ন নিলেন সাবেক সেনাসদস্য আমির আলী গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ডা. শফিকুর রহমানের রংপুরে শ্যামা সুন্দরী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালে নিম্নমানের অভিযোগ: সকালে রান্না করলে বিকালে থাকছে না ভাত ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারে কুড়িগ্রামের কচাকাটায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Play Casino Online in English at PayPal Online Casinos for Singapore

কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির এডহক কমিটির সদস্য সচিব হলেন সেলিম চৌধুরী

  • প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান টিটু, রংপুর:

​ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, রংপুরের ১৫ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় এডহক কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে মো: মনিরুল হক প্রধানকে আহ্বায়ক এবং কারমাইকেল কলেজের সাবেক ছাত্রনেতা ও রংপুর মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব মো: সেলিম চৌধুরীকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

​গতকাল রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় রংপুর পর্যটন মোটেল কনফারেন্স হলে কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন এই এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।

​কমিটিতে সদস্য সচিব হিসেবে মো: সেলিম চৌধুরী নির্বাচিত হওয়ায় রংপুর অঞ্চলের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

​নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ ও মেলবন্ধন সুদৃঢ় করা, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা এবং প্রতিষ্ঠানের অবকাঠামোগত ও শিক্ষাবিষয়ক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার লক্ষ্যে এই কমিটি নিরলসভাবে কাজ করে যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews