বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারে কুড়িগ্রামের কচাকাটায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে পল্টন ট্র্যাজেডির শহিদদের স্মরণে জামায়াতের কর্মসূচি বৈরাগীগঞ্জে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা: নিহত ৩, আহত ১৫ রংপুর সদরের খলেয়া ইউনিয়নে আরআরএমইপি প্রকল্পের মহিলা কর্মী পদের লটারি সম্পন্ন রংপুরে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬’ পালিত জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব হলেন মেজবাহুল ইসলাম মিলন চৌধুরী রংপুরে জেলা ও মহানগর যুবদলের পৃথক কর্মসূচিতে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লালমনিরহাটে পাঁচ বছরের শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড সন্ধ্যা পেরিয়ে রাতে দলিল রেজিস্ট্রি: রংপুরে সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহের কার্যক্রম নিয়ে জনমনে প্রশ্ন পালিচড়া এমএন উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদন, সভাপতি হারুন অর রশিদ

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারে কুড়িগ্রামের কচাকাটায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে
Oplus_16908288

মোঃ মাইদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনসহ সারা দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রামের কচাকাটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​আজ বুধবার জামায়াতে ইসলামী কচাকাটা থানা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মিছিলটি কচাকাটা বাজার মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আশপাশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

​মিছিলপরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতের কচাকাটা থানা শাখার আমির মাওলানা মোঃ এনামুল হক বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি কলঙ্কিত দিন। সেদিন ঢাকার পল্টনসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ইতিহাসের অন্যতম নির্মম ও ন্যক্কারজনক মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছিল।”

​তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, তৎকালীন সময়ে সংঘটিত ওই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করা হলেও পরবর্তীতে জড়িতদের বিচারে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অনতিবিলম্বে ২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডিসহ দেশব্যাপী জামায়াত-শিবির নেতাকর্মীদের পিটিয়ে হত্যার সঙ্গে জড়িত ঘৃণিত খুনিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

​উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জামায়াতে ইসলামী কচাকাটা থানা শাখার সেক্রেটারি মোঃ আব্দুল বাতেন (বিএসসি), অফিস সেক্রেটারি মোঃ আতাউর রহমান, মাওলানা মোঃ মঈনুল ইসলাম এবং মোঃ শাহাবুল আলমসহ স্থানীয় থানা শাখার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews