
মোঃ আল শাহরিয়ার জিম, রংপুর।
২০০৬ সালের ২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডির দুই দশক পূর্তি উপলক্ষে রংপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় পল্টন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণ এবং সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ৩ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর -৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, এমপি। এতে সভাপতিত্ব করেন মাওলানা এটিএম আজম খান। এ সময় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি বেদনাবিধুর অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তারা ওই ঘটনায় নিহতদের স্মরণ করেন এবং দেশে শান্তি, ন্যায়বিচার ও সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে পল্টন ট্র্যাজেডিসহ বিভিন্ন সময়ে নিহত সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।