মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে জেলা ও মহানগর যুবদলের পৃথক কর্মসূচিতে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লালমনিরহাটে পাঁচ বছরের শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড সন্ধ্যা পেরিয়ে রাতে দলিল রেজিস্ট্রি: রংপুরে সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহের কার্যক্রম নিয়ে জনমনে প্রশ্ন পালিচড়া এমএন উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদন, সভাপতি হারুন অর রশিদ রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে দুজনকে পিটিয়ে হত্যা: ৪০০-৫০০ অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দিনাজপুরে জমি নিয়ে বিরোধ মেটাতে গিয়ে প্রতিপক্ষের মারধরে স্কুলশিক্ষক নিহত রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত ‎রংপুরে ট্রেন লাইনচ্যুত, চালক-গার্ডকে মারধর রংপুরে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের ২য় কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত ​রংপুর নগরীতে দর্শনা স্পোর্টিং ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত

লালমনিরহাটে পাঁচ বছরের শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধি:

​লালমনিরহাটে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আলমগীর হোসেন নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

​মঙ্গলবার (২৭ অক্টোবর) লালমনিরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আলমগীর হোসেন লালমনিরহাট সদর উপজেলার বাসিন্দা।

​আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৮ জুলাই বিকেলে ভুক্তভোগী শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরে আসে। পরে সে তার মাকে জানায়, প্রতিবেশী আলমগীর হোসেন চকলেট দেওয়ার লোভ দেখিয়ে তাকে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করেছেন। ঘটনার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

​এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি আলমগীর হোসেনকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় দোষী সাব্যস্ত করেন এবং এই রায় দেন।

​রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট লুৎফর রহমান বলেন, “আমরা ন্যায়বিচার পেয়েছি। বিজ্ঞ আদালত এই লোমহর্ষক ঘটনার যথাযথ বিচার করেছেন।” এমন রায়ে সমাজে এ ধরনের অপরাধপ্রবণতা অনেকাংশে কমবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews