শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের ২য় কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত ​রংপুর নগরীতে দর্শনা স্পোর্টিং ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত রংপুরে নারী ইউপি সদস্যের বিরুদ্ধে মাদক কারবারের নিউজ করায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি পীরগাছায় চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিবেশীদের হামলা ও হুমকির অভিযোগ ​উৎসবের রঙে অসাম্প্রদায়িক ক্যানভাস: সদ্যপুস্কারিনীতে পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মমিনপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সদর বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন ​২ নং হরিদেবপুর ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মফিজল ইসলাম (জর্দা) রাজশাহীতে প্রায় ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে সদ্যপুস্কনীতে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ রাজ হরিদেবপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান মাহমুদ

রংপুরে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের ২য় কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে
Oplus_16908288

স্টাফ রিপোর্টার, রংপুর:

“সব হাতে কাজ চাই, সব মুখে ভাত চাই” এই স্লোগানকে সামনে রেখে রংপুরে অনুষ্ঠিত হলো সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ২য় কেন্দ্রীয় সম্মেলন।

​আজ শনিবার (২৪ অক্টোবর ২০২৬) রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এই সম্মেলন ও মহাসমাবেশের আয়োজন করা হয়। সকাল ১১টায় উদ্বোধনী পর্ব ও বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। পরবর্তীতে বিকেল ৩টায় পাবলিক লাইব্রেরি মাঠে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

​সম্মেলনের মূল ব্যানারে স্থান পাওয়া মূল দাবিগুলো ছিল- কৃষি, কৃষক ও ক্ষেতমজুর রক্ষা এবং কৃষিভিত্তিক শিল্প যেমন পাটকল ও চিনিকল রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা।

​সমাবেশে উপস্থিত কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বলেন, দেশের কৃষক ও ক্ষেতমজুরদের ন্যায্য অধিকার আদায় এবং ধ্বংসের মুখে পড়া পাটকল ও চিনিকলসহ কৃষিভিত্তিক শিল্পগুলো পুনরায় চালুর লক্ষ্যে চালিকাশক্তি হিসেবে এই আন্দোলন অব্যাহত থাকবে। বক্তারা সকল শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দাবি আদায়ের সংগ্রামে শরিক হওয়ার আহ্বান জানান।

​সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী ও সাধারণ কৃষক-ক্ষেতমজুরগণ অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews