শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
‎রংপুরে ট্রেন লাইনচ্যুত, চালক-গার্ডকে মারধর রংপুরে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের ২য় কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত ​রংপুর নগরীতে দর্শনা স্পোর্টিং ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত রংপুরে নারী ইউপি সদস্যের বিরুদ্ধে মাদক কারবারের নিউজ করায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি পীরগাছায় চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিবেশীদের হামলা ও হুমকির অভিযোগ ​উৎসবের রঙে অসাম্প্রদায়িক ক্যানভাস: সদ্যপুস্কারিনীতে পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মমিনপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সদর বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন ​২ নং হরিদেবপুর ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মফিজল ইসলাম (জর্দা) রাজশাহীতে প্রায় ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে সদ্যপুস্কনীতে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ রাজ

‎রংপুরে ট্রেন লাইনচ্যুত, চালক-গার্ডকে মারধর

  • প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

রবিন চৌধুরী রাসেল, ‎রংপুর।
‎
‎রংপুরের বদরগঞ্জ রেলস্টেশনের কাছে দোলনচাঁপা আন্ত নগর ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে পার্বতীপুর-রংপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় ক্ষুব্ধ কয়েকজন যাত্রী ট্রেনের চালক রফিকুল ইসলাম ও গার্ড বজলুল হককে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
‎
‎শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বদরগঞ্জ রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সান্তাহার থেকে পঞ্চগড়গামী দোলনচাঁপা আন্ত নগর ট্রেনটি সন্ধ্যায় বদরগঞ্জ স্টেশনের কাছে ১ নম্বর লাইনে পৌঁছালে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়। ট্রেনের যাত্রীরা নেমে বিকল্প যানবাহনে গন্তব্যের উদ্দেশে রওনা হন। তবে দূরপাল্লার যাত্রীরা দুর্ভোগে পড়েন।
‎
‎পার্বতীপুরগামী যাত্রী ওবায়দুল হক ও মাজেদ আলী বলেন, ‘আউলিয়াগঞ্জ স্টেশন পার হওয়ার পর থেকেই ট্রেনে ত্রুটি দেখা দেয়। অনেক শব্দ হচ্ছিল। বদরগঞ্জ স্টেশনে এসে চার নম্বর বগির মাঝামাঝি অংশের চারটি চাকা লাইনচ্যুত হয়।’
‎অন্যদিকে, স্টেশনের আশপাশের কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি, রেললাইনের ওপর বাঁশ ও খড়ি রাখার কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
‎
‎দুর্ঘটনার পর কয়েকজন যাত্রী চালককে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে চালক ও গার্ডকে মারধর করা হয় বলে জানা গেছে। পরিস্থিতি বেগতিক দেখে চালক রফিকুল ইসলাম ট্রেন থেকে নেমে যান। বদরগঞ্জ স্টেশন মাষ্টার ইমরুল কায়েস বলেন, ‘লাইনের ওপর বাঁশ ও খড়ি রাখার কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’ এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews