রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে জমি নিয়ে বিরোধ মেটাতে গিয়ে প্রতিপক্ষের মারধরে স্কুলশিক্ষক নিহত রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত ‎রংপুরে ট্রেন লাইনচ্যুত, চালক-গার্ডকে মারধর রংপুরে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের ২য় কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত ​রংপুর নগরীতে দর্শনা স্পোর্টিং ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত রংপুরে নারী ইউপি সদস্যের বিরুদ্ধে মাদক কারবারের নিউজ করায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি পীরগাছায় চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিবেশীদের হামলা ও হুমকির অভিযোগ ​উৎসবের রঙে অসাম্প্রদায়িক ক্যানভাস: সদ্যপুস্কারিনীতে পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মমিনপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সদর বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন ​২ নং হরিদেবপুর ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মফিজল ইসলাম (জর্দা)

দিনাজপুরে জমি নিয়ে বিরোধ মেটাতে গিয়ে প্রতিপক্ষের মারধরে স্কুলশিক্ষক নিহত

  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর:

দিনাজপুরের চিরিরবন্দরে প্রতিবেশীদের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে সৃষ্ট সংঘর্ষ থামাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে মনোরঞ্জন রায় (৫৫) নামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিহত হয়েছেন।

​রবিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার চিরিরবন্দর ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

​নিহত মনোরঞ্জন রায় উপজেলার সোনাপুকুর মাঝিপাড়া এলাকার অশিম চন্দ্র রায়ের ছেলে। তিনি পূর্ব সুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর ২টার দিকে নয়া মোল্লাপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয় রোমান এবং তার প্রতিবেশী আসাদুজ্জামান ও তাদের সমর্থকদের মধ্যে বাক্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শিক্ষক মনোরঞ্জন রায় সেখানে গিয়ে দুপক্ষকে শান্ত করার ও মধ্যস্থতা করার চেষ্টা করেন।

​অভিযোগ রয়েছে, এ সময় আসাদুজ্জামান ও তার সমর্থকরা ক্ষিপ্ত হয়ে হঠাৎ মনোরঞ্জন রায়ের ওপর চড়াও হন এবং গাছের ডাল ও লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​ঘটনার পরপরই রোমান জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পার্বতীপুর সার্কেল ও চিরিরবন্দর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

​এ ঘটনায় পুলিশ অভিযুক্ত আসাদুজ্জামানকে আটক করেছে।

​এদিকে এই হত্যাকাণ্ডের পর থেকে পুরো এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সাদা পোশাকে গোয়েন্দা কর্মকর্তাদের তৎপরতা জোরদার করা হয়েছে।

​নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews