
আসাদুজ্জামান টিটু, রংপুর:
জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদোন্নতি পেয়ে দলটির যুগ্ম মহাসচিব পদে মনোনীত হয়েছেন মো. মেজবাহুল ইসলাম মিলন চৌধুরী।
গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।
মো. মেজবাহুল ইসলাম মিলন চৌধুরী ছাত্রজীবন থেকেই অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তিনি জাতীয় পার্টির ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্র সমাজ’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং রংপুর জেলা শাখা জাতীয় ছাত্র সমাজের সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি মিঠাপুকুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিসহ রংপুর জেলা ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
তার এই পদোন্নতিতে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও বেশি গতিশীল ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন দলের শীর্ষ নেতৃবৃন্দ।