বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বৈরাগীগঞ্জে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা: নিহত ৩, আহত ১৫ রংপুর সদরের খলেয়া ইউনিয়নে আরআরএমইপি প্রকল্পের মহিলা কর্মী পদের লটারি সম্পন্ন রংপুরে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬’ পালিত জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব হলেন মেজবাহুল ইসলাম মিলন চৌধুরী রংপুরে জেলা ও মহানগর যুবদলের পৃথক কর্মসূচিতে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লালমনিরহাটে পাঁচ বছরের শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড সন্ধ্যা পেরিয়ে রাতে দলিল রেজিস্ট্রি: রংপুরে সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহের কার্যক্রম নিয়ে জনমনে প্রশ্ন পালিচড়া এমএন উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদন, সভাপতি হারুন অর রশিদ রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে দুজনকে পিটিয়ে হত্যা: ৪০০-৫০০ অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দিনাজপুরে জমি নিয়ে বিরোধ মেটাতে গিয়ে প্রতিপক্ষের মারধরে স্কুলশিক্ষক নিহত

রংপুর সদরের খলেয়া ইউনিয়নে আরআরএমইপি প্রকল্পের মহিলা কর্মী পদের লটারি সম্পন্ন

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান টিটু, রংপুর:

আজ ২৮ অক্টোবর ২০২৬ রংপুর সদর উপজেলার ৫ নং খলেয়া ইউনিয়ন পরিষদ চত্বরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান (RRMEP) প্রকল্পের আওতায় নিয়মিত রাস্তা রক্ষণাবেক্ষণের জন্য অস্থায়ী ভিত্তিতে মহিলা কর্মী নিয়োগের লটারি অনুষ্ঠিত হয়েছে। সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমে লটারির মাধ্যমে ১০ জন চূড়ান্ত কর্মী এবং ১০ জনকে অপেক্ষমাণ (ওয়েটিং) তালিকায় রাখা হয়।

​লটারি কার্যক্রমে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— রংপুর সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. মজিদুল ইসলাম, খলেয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোত্তালেবুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. মাসুদ রানা, খলেয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, খলেয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি সানাউল্লাহ সিদ্দিকী এবং বাংলাদেশ প্রেস ক্লাব, রংপুর সদর উপজেলা শাখার সভাপতি মাহফুজুর রহমান।

​এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন ও ইউনিয়নের সকল ইউপি সদস্যবৃন্দ।

​এলজিইডি, রংপুর সদরের আয়োজনে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর উপস্থিতিতে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এই লটারি প্রক্রিয়া সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews