শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ডা. শফিকুর রহমানের রংপুরে শ্যামা সুন্দরী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালে নিম্নমানের অভিযোগ: সকালে রান্না করলে বিকালে থাকছে না ভাত ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারে কুড়িগ্রামের কচাকাটায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Play Casino Online in English at PayPal Online Casinos for Singapore রংপুরে পল্টন ট্র্যাজেডির শহিদদের স্মরণে জামায়াতের কর্মসূচি বৈরাগীগঞ্জে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা: নিহত ৩, আহত ১৫ রংপুর সদরের খলেয়া ইউনিয়নে আরআরএমইপি প্রকল্পের মহিলা কর্মী পদের লটারি সম্পন্ন Play Casino Online with PayNow at Top Singapore Online Casinos রংপুরে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬’ পালিত

গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ডা. শফিকুর রহমানের

  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

১২ ফেব্রুয়ারির গণভোটের রায় পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সাত দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে একের পর এক কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে ডাক দিলে গ্রাম-বাংলার সাধারণ মানুষকে ঢাকায় পৌঁছানোর আহ্বান জানান তিনি।

​শনিবার (৩১ অক্টোবর) খুলনার শিববাড়ী মোড়ে ১১ দলীয় জোট আয়োজিত লংমার্চের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

​সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের এই দাবিগুলো কোনো দলীয় বা নির্বাচনি দাবি নয়; বরং দেশের প্রত্যেকটি নাগরিকের মৌলিক দাবি। জুলাই গণহত্যাসহ গত সাড়ে ১৫ বছরে সংঘটিত সমস্ত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা, চাঁদাবাজি বন্ধ, বিদেশে অর্থপাচার রোধ এবং কৃষকের জন্য সার নিশ্চিত করার দাবিতেই আমরা মাঠে নেমেছি।”

​সরকারের বর্তমান ভূমিকার কঠোর সমালোচনা করে বিরোধীদলীয় নেতা প্রশ্ন তোলেন, “সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এখন কেন গণভোটের রায়কে এড়িয়ে যাওয়ার চেষ্টা চালানো হচ্ছে?” এ সময় তিনি গ্যাস ও বিদ্যুতের বিল বাড়িয়ে জনগণের ওপর বাড়তি অর্থনৈতিক চাপ তৈরির তীব্র প্রতিবাদ জানান।

​খুলনা মহানগর জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশটি যৌথভাবে পরিচালনা করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল।

​এর আগে শনিবার দিনের শুরুতেই এক হাজারের বেশি যানবাহনের বিশাল বহর নিয়ে ঢাকা থেকে খুলনা ও কুষ্টিয়ার উদ্দেশে এই লংমার্চ শুরু হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews