মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রংপুর সদরের হরিদেবপুর ইউনিয়নে আরআরএমইপি প্রকল্পের মহিলা কর্মী পদের লটারি সম্পন্ন রংপুরে ভূমিহীন আন্দোলনের সমাবেশ, খাসজমির অধিকার নিশ্চিতের দাবি কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির এডহক কমিটির সদস্য সচিব হলেন সেলিম চৌধুরী Casino outside gamstop Risks, Safety, and Alternatives তরুণদের মেধা ও প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির রংপুরে ‘জাতীয় যুব দিবস ২০২৬’ উপলক্ষ্যে বর্ণাঢ্য যুব র‍্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত কুর্শা ইউপি নির্বাচন: দ্বিতীয় দিনে বিএনপির দলীয় মনোনয়ন নিলেন সাবেক সেনাসদস্য আমির আলী গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ডা. শফিকুর রহমানের রংপুরে শ্যামা সুন্দরী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রংপুর সদরের হরিদেবপুর ইউনিয়নে আরআরএমইপি প্রকল্পের মহিলা কর্মী পদের লটারি সম্পন্ন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান টিটু, রংপুর:

​আজ ৩ নভেম্বর রংপুর সদর উপজেলার ২নং হরিদেবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান (RRMEP) প্রকল্পের আওতায় নিয়মিত রাস্তা রক্ষণাবেক্ষণের জন্য অস্থায়ী ভিত্তিতে মহিলা কর্মী নিয়োগের লটারি অনুষ্ঠিত হয়েছে। স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে লটারির মাধ্যমে ১০ জন চূড়ান্ত কর্মী এবং ১০ জনকে অপেক্ষমাণ (ওয়েটিং) তালিকায় রাখা হয়েছে। ​লটারি কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. মজিদুল ইসলাম, হরিদেবপুর ইউনিয়ন পরিষদ প্রশাসক মহাম্মদ কায়সার আলী, হরিদেবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ মিয়া, হরিদেবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জুলফিকার এবং বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর সদর উপজেলা শাখার সভাপতি মাহফুজুর রহমান। এছাড়া অনুষ্ঠানে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. আবু বকর ছিদ্দিক ও ইউনিয়নের ইউপি সদস্য মো. মোজাহারুল ইসলাম, মো. গোলাজার হোসেন, মো. রেজাউল করিম দাদুল, মো. শওকত আলী যাদু ও মো. চান মিয়া উপস্থিত ছিলেন। ​উল্লেখ্য, এলজিইডি, রংপুর সদরের আয়োজনে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে এই লটারি প্রক্রিয়া সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews