মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রংপুর খামার মোড়ে ফুটপাত উচ্ছেদ অভিযান: চাঁদাবাজ সিন্ডিকেটের বাধায় হট্টগোল, ফের অভিযানের হুংকার পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোর হাতে দমনের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীদের রংপুরে দমদমা সড়ক দুর্ঘটনা: পঙ্গুত্বের যন্ত্রণায় ধুঁকছেন অসহায় রোকেয়া বেগম মধ্যপাড়ায় ‘কচি পাতার আসর’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও নাইট ফুটবল টুর্নামেন্ট ​কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির এডহক কমিটির আহ্বায়ক হলেন মনিরুল হক প্রধান রংপুর সদরের হরিদেবপুর ইউনিয়নে আরআরএমইপি প্রকল্পের মহিলা কর্মী পদের লটারি সম্পন্ন রংপুরে ভূমিহীন আন্দোলনের সমাবেশ, খাসজমির অধিকার নিশ্চিতের দাবি কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির এডহক কমিটির সদস্য সচিব হলেন সেলিম চৌধুরী তরুণদের মেধা ও প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

​কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির এডহক কমিটির আহ্বায়ক হলেন মনিরুল হক প্রধান

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান টিটু, রংপুর:

​ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, রংপুর কেন্দ্রীয় কমিটির ১৫ সদস্যবিশিষ্ট নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। এতে অবসরপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার মোঃ মনিরুল হক প্রধানকে আহ্বায়ক এবং কারমাইকেল কলেজের সাবেক ছাত্রনেতা ও রংপুর মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ সেলিম চৌধুরীকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। ​গত রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় রংপুর পর্যটন মোটেল কনফারেন্স হলে কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন এই এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। ​কমিটিতে আহ্বায়ক হিসেবে মোঃ মনিরুল হক প্রধান নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। ​উল্লেখ্য, মোঃ মনিরুল হক প্রধান ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির আহ্বায়কের পাশাপাশি রংপুর জেলা সমিতি ঢাকার আজীবন সদস্য, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি রংপুর জেলা কমিটির আজীবন সদস্য, রংপুরস্থ কুড়িগ্রাম সমিতির আজীবন সদস্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
​নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ ও মেলবন্ধন সুদৃঢ় করা, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার লক্ষ্যে এই কমিটি নিরলসভাবে কাজ করে যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews