
নিজস্ব প্রতিবেদক, রংপুর:
রংপুরের দমদমা এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় জীবন ও জীবিকার লড়াইয়ে হেরে যাওয়ার উপক্রম হয়েছে রোকেয়া বেগম নামের এক নারীর। প্রায় পৌনে দুই বছর আগে সংঘটিত ওই দুর্ঘটনায় তিনি চিরতরে পঙ্গুত্ববরণ করেছেন। বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন এই হতভাগ্য নারী।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি রংপুরের দমদমা এলাকায় এক আকস্মিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন রোকেয়া বেগম। দুর্ঘটনায় তাঁর শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসা ও অর্থের অভাবে তাঁর একটি পা স্থায়ীভাবে পঙ্গু হয়ে যায়। পরিবারে উপার্জনক্ষম কোনো ব্যক্তি না থাকায় এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন তিনি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর থেকে শয্যাশায়ী রোকেয়া বেগম নিজের দৈনন্দিন কাজটুকুও ঠিকমতো করতে পারছেন না। চিকিৎসা খরচ ও নিত্যপ্রয়োজনীয় ওষুধ কেনার সামর্থ্য না থাকায় পরিবারটি আজ দিশেহারা।
ভুক্তভোগী রোকেয়া বেগম ও তাঁর পরিবার সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে আর্থিক সহায়তা এবং সুচিকিৎসার আকুল আবেদন জানিয়েছেন। একটু সহযোগিতা হয়তো এই অসহায় নারীর জীবনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনতে পারে। যোগাযোগ ও সহায়তা পাঠানোর ঠিকানা:
নাম: মোছাঃ রোকেয়া বেগম
ছেলে: মোঃ সিরাজুল ইসলাম
ঠিকানা: তালুক তামপাট শান্তিপাড়া, ৩২ নং ওয়ার্ড, রংপুর সিটি কর্পোরেশন
সহযোগিতা করার মাধ্যম (বিকাশ/নগদ): ০১৭৪১২৮৯৫৩৪