মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রংপুর খামার মোড়ে ফুটপাত উচ্ছেদ অভিযান: চাঁদাবাজ সিন্ডিকেটের বাধায় হট্টগোল, ফের অভিযানের হুংকার পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোর হাতে দমনের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীদের রংপুরে দমদমা সড়ক দুর্ঘটনা: পঙ্গুত্বের যন্ত্রণায় ধুঁকছেন অসহায় রোকেয়া বেগম মধ্যপাড়ায় ‘কচি পাতার আসর’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও নাইট ফুটবল টুর্নামেন্ট ​কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির এডহক কমিটির আহ্বায়ক হলেন মনিরুল হক প্রধান রংপুর সদরের হরিদেবপুর ইউনিয়নে আরআরএমইপি প্রকল্পের মহিলা কর্মী পদের লটারি সম্পন্ন রংপুরে ভূমিহীন আন্দোলনের সমাবেশ, খাসজমির অধিকার নিশ্চিতের দাবি কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির এডহক কমিটির সদস্য সচিব হলেন সেলিম চৌধুরী তরুণদের মেধা ও প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

মধ্যপাড়ায় ‘কচি পাতার আসর’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও নাইট ফুটবল টুর্নামেন্ট

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

​আসাদুজ্জামান টিটু, রংপুর:

​আগামী ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের মধ্যপাড়ায় ‘মধ্যপাড়া কচি পাতার আসর’-এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্পিং ও নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬। “সুস্থ থাকুন, সুন্দর থাকুন…” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচির আওতায় দুপুর ২টায় ফ্রি মেডিকেল ক্যাম্প এবং সন্ধ্যা ৬টায় নাইট ফুটবল টুর্নামেন্ট শুরু হবে।
​অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ২নং হরিদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ‘মায়ের দোয়া লেমনপুরী জর্দা’-এর স্বত্বাধিকারী মো. মফিজুল ইসলাম। কদমতলীর পল্লী চিকিৎসক ডা. মো. মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক থাকবেন শিবের বাজার মাস্টার ফাউন্ডেশনের মো. মাসুদার রহমান সবুজ এবং সহ-সভাপতি হিসেবে থাকবেন বিশিষ্ট সমাজসেবক মো. বাদশাউল ইসলাম।
​‘মধ্যপাড়া কচি পাতার আসর’-এর এই আয়োজনের সার্বিক পরিচালনায় রয়েছেন মো. নাজমুল হক, মো. আলামিন মিয়া, মো. আশিকুজ্জামান আশিক, মো. ইমরান হোসেন, মো. হাফিজ রানা ও মো. আজিজুল ইসলাম নাবিল। এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও যুবসমাজকে খেলাধুলায় উৎসাহী করতে আয়োজিত এই অনুষ্ঠান সফল করতে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews