মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
রংপুর খামার মোড়ে ফুটপাত উচ্ছেদ অভিযান: চাঁদাবাজ সিন্ডিকেটের বাধায় হট্টগোল, ফের অভিযানের হুংকার পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোর হাতে দমনের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীদের রংপুরে দমদমা সড়ক দুর্ঘটনা: পঙ্গুত্বের যন্ত্রণায় ধুঁকছেন অসহায় রোকেয়া বেগম মধ্যপাড়ায় ‘কচি পাতার আসর’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও নাইট ফুটবল টুর্নামেন্ট ​কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির এডহক কমিটির আহ্বায়ক হলেন মনিরুল হক প্রধান রংপুর সদরের হরিদেবপুর ইউনিয়নে আরআরএমইপি প্রকল্পের মহিলা কর্মী পদের লটারি সম্পন্ন রংপুরে ভূমিহীন আন্দোলনের সমাবেশ, খাসজমির অধিকার নিশ্চিতের দাবি কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির এডহক কমিটির সদস্য সচিব হলেন সেলিম চৌধুরী তরুণদের মেধা ও প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোর হাতে দমনের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীদের

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

​রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির যেকোনো চেষ্টা কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও মহলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

​মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে চিংড়িমহাল ব্যবস্থাপনা বিষয়ক এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

​দেশের বিভিন্ন স্থানে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী স্পষ্ট করে বলেন, “কেউ যদি গার্মেন্টস কারখানা বন্ধ করার জন্য কোনো রকমের উসকানিমূলক কর্মকাণ্ড চালায়, আমরা আইনি ব্যবস্থা নেব।”

​সাময়িকভাবে বন্ধ থাকা কারখানাগুলো প্রসঙ্গে তিনি বলেন, এসব কারখানা খুব শিগগিরই পুনরায় চালুর ব্যবস্থা করা হচ্ছে। কিছু দুষ্কৃতকারী বিশৃঙ্খলা ও হামলার চেষ্টা চালাচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের প্রাথমিক দাবি-দাওয়া ইতোমধ্যে পূরণ করা হয়েছে এবং নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে। মালিক ও শ্রমিক—উভয় পক্ষের প্রতিনিধিদের সঙ্গেই আলোচনা হয়েছে এবং তারা সার্বিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন।

​ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়টি তুলে ধরে সালাহউদ্দিন আহমদ জানান, মজুরি বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে। সেখানে নিয়ম অনুযায়ী শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা দর-কষাকষি করবেন। শ্রমিকদের জীবনমান এবং সার্বিক মূল্যস্ফীতি বিবেচনায় রেখে একটি যৌক্তিক মজুরি নির্ধারণের জন্য সরকার বোর্ডকে অনুরোধ জানিয়েছে।

​বর্তমান পরিস্থিতিতে পোশাক খাতে নতুন করে অসন্তোষ বা অস্থিরতার কোনো ভিত্তি নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এগুলো রাজনৈতিক উদ্দেশ্যে এবং রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করার জন্য পরাজিত ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সম্পর্কিত কোনো কোনো মহল অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। আমরা এটা কঠোর হাতে দমন করব।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews