মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ৩ চাকার বৈদ্যুতিক যান নিয়ন্ত্রণে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান এক মাসের মধ্যে রমেক হাসপাতালে আইসিইউ সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তারাগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওসির হেনস্তার শিকার সাংবাদিকরা, চলছে আর্থিক রফাদফার চেষ্টা লক্ষ্মীপুরে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: ফটোসেশনের রাজনীতি করি না, কাজ বাস্তবায়নে বিশ্বাসী স্বাস্থ্যমন্ত্রীর সিলেট সফর: হাম প্রতিরোধে জোর ও দালালমুক্ত করার কড়া হুশিয়ারি চিলমারী নদী বন্দর এখন ফেরীশূন্য: একে একে সরিয়ে নেওয়া হলো তিনটি ফেরি সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, নিজেদের বাংলাদেশি ভাবতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​বদরগঞ্জে রোদ-বৃষ্টি মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান শহিদুল হক মানিকের ছাতা বিতরণ

​পীরগঞ্জে পৈত্রিক ভিটা দখল করতে শিক্ষকের বাড়ি ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে
Oplus_16908288

মোঃ শহিদুল ইসলাম, রংপুর:

রংপুরের পীরগঞ্জ উপজেলায় এক স্কুল শিক্ষকের পৈত্রিক ভিটা দখল করার উদ্দেশ্যে বসতবাড়ি ভাঙচুর, মূল্যবান গাছ কেটে সাবাড় এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁরই আপন জেঠাতো ভাইদের বিরুদ্ধে। ঘটনার সময় বাধা দিতে গেলে ওই শিক্ষককে চরম লাঞ্ছিত ও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে জানা গেছে। নিরুপায় হয়ে ভুক্তভোগী শিক্ষক পীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চৈত্রনাপাড়া (চেতনাপাড়া) গ্রামের বাসিন্দা ও বর্তমানে রংপুর শহরে স্থায়ীভাবে বসবাসরত শিক্ষক মোঃ এনামুল হকের সাথে তাঁর পৈত্রিক সম্পত্তি নিয়ে আপন জেঠাতো ভাইদের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। ভুক্তভোগী শিক্ষক গ্রামে না থাকার সুযোগে গত ১২ জুন ২০২৬ইং তারিখ সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় পূর্ব শত্রুতার জের ধরে বিবাদী মোঃ এজাহারুল ইসলাম, মোঃ শাহজাহান মিয়া এবং মোঃ মিজানুর রহমান—সকলের পিতা মৃত জাকারিয়া মন্ডল—একযোগে বেআইনিভাবে ওই পৈত্রিক ভিটায় অনাধিকার প্রবেশ করে।

​অভিযোগে উল্লেখ করা হয়, বিবাদীগণ দলবল নিয়ে শিক্ষক এনামুল হকের বসতভিটায় থাকা ২টি টিনের ঘর ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে। একই সাথে তারা সীমানার ভেতরে থাকা বিভিন্ন প্রজাতির ৫/৬টি মূল্যবান গাছ কেটে নিয়ে যায়। এতে ওই শিক্ষকের আনুমানিক ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

​পরবর্তীতে ঘটনার খবর পেয়ে শিক্ষক এনামুল হক রংপুর থেকে দ্রুত চৈত্রনাপাড়া গ্রামে পৌঁছান এবং ভাঙচুরের বিষয়ে বিবাদী ভাইদের কাছে জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে বিবাদীগণ প্রকাশ্য দিবালোকে তাঁকে অকথ্য ও নোংরা ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তাঁকে গ্রাম ছাড়া করা সহ বিভিন্ন ধরণের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

​এই ন্যাক্কারজনক ঘটনার সময় স্থানীয় প্রত্যক্ষদর্শী মোঃ নাজমুল হোসাইন ও মোছাঃ মর্জিনা বেগম সহ আশেপাশের অনেকেই এগিয়ে আসেন এবং বিষয়টি অবগত হন। চরম নিরাপত্তাহীনতায় ভুগে অবশেষে ভুক্তভোগী শিক্ষক মোঃ এনামুল হক পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ জমা দিয়ে আইনের আশ্রয় নেন।

​এ বিষয়ে পীরগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews