মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ: এসআই নিহার রঞ্জন পুলিশ লাইনে সংযুক্ত দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ছাত্র আন্দোলন ও সমাজসেবায় বর্ণাঢ্য ব্যক্তিত্ব মোঃ শহিদুল ইসলাম মিজু বদরগঞ্জে মেলাবহির্ভূত লটারি টিকিট বিক্রি: যুবকের ৭ দিনের কারাদণ্ড রংপুরে রওশন আরা বেগম হত্যাকারী ও আসামিদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন রংপুরে ঘাঘট প্রয়াস পার্কে মেলার আড়ালে হাউজি-লটারি ও অশ্লীলতা বন্ধের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী রংপুরে রিকশা গ্যারেজ মালিক আব্দুর রহমান হত্যা মামলার রহস্য উদঘাটন: নারীসহ ৩ জন গ্রেপ্তার বাণিজ্য মেলা ও সার্কাসের আড়ালে রমরমা অসামাজিক কার্যকলাপ: দিশেহারা স্থানীয় এলাকাবাসী রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি রংপুরে পাবলিক লাইব্রেরির কার্যক্রম গতিশীল করতে এডহক কমিটি গঠনের উদ্যোগ: মতবিনিময় সভা অনুষ্ঠিত হাদি হত্যার আসামি ও শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করার তাগিদ ঢাকার

রংপুরে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ: এসআই নিহার রঞ্জন পুলিশ লাইনে সংযুক্ত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

রংপুর প্রতিনিধি:

​সাংবাদিকের পরিচয় ও ভিজিটিং কার্ড দেওয়ার পরও গলায় আইডি কার্ড ঝুলিয়ে থানায় না ঢোকায় অসৌজন্যমূলক আচরণের অভিযোগে রংপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নিহার রঞ্জনকে সাময়িক অব্যাহতি দিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

​সোমবার (১৭ আগস্ট) রাতে তাকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

​ভুক্তভোগী সাংবাদিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে চুরির একটি অভিযোগের বিষয়ে কটকিপাড়া এলাকার সাব্বির হাসান নামের এক ব্যক্তিকে থানায় ডেকে আনেন এসআই নিহার রঞ্জন। থানায় এনে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের চেষ্টার এমন তথ্য পেয়ে কালবেলার রংপুর ব্যুরো প্রধান রেজওয়ান রনিসহ কয়েকজন গণমাধ্যমকর্মী কোতোয়ালি থানায় যান।

​সাংবাদিক রেজওয়ান রনি জানান, থানায় গিয়ে এসআই নিহার রঞ্জনকে পেশাগত পরিচয় দিয়ে ভিজিটিং কার্ড দেওয়া হলেও তিনি তা দেখেননি। উল্টো অভিযুক্তকে গালিগালাজ ও জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের বিষয়ে প্রশ্ন করায় তিনি চড়াও হন। এ সময় এসআই ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে বলেন, ‘ওসি, কমিশনারের কথা শোনার টাইম নাই আমার’ এবং ‘থানায় আসা সাংবাদিকদের সবাইকে গলায় আইডি কার্ড ঝুলিয়ে প্রবেশ করতে হবে’—এই কথা বলে চিৎকার করে তাকে কক্ষ থেকে বের করে দেন।

​পরবর্তীতে অন্যান্য গণমাধ্যমকর্মীরা থানায় গেলে ওই পুলিশ সদস্য তাদের সঙ্গেও উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি করে কক্ষ থেকে বের করে দেন বলে অভিযোগ করেন ঘটনাস্থলে উপস্থিত দৈনিক খবরের কাগজের প্রতিনিধি সেলিম সরকার।

​এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, ‘সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কারণে এসআই নিহার রঞ্জনকে কমিশনার কার্যালয়ে পাঠানো হলে সেখান থেকে তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। থানা সবার জন্য উন্মুক্ত, এখানে প্রবেশের জন্য কার্ড ঝুলিয়ে আসতে হবে না।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews