শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাণিজ্য মেলা ও সার্কাসের আড়ালে রমরমা অসামাজিক কার্যকলাপ: দিশেহারা স্থানীয় এলাকাবাসী রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি রংপুরে পাবলিক লাইব্রেরির কার্যক্রম গতিশীল করতে এডহক কমিটি গঠনের উদ্যোগ: মতবিনিময় সভা অনুষ্ঠিত হাদি হত্যার আসামি ও শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করার তাগিদ ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমেদের পক্ষে জামায়াত জোটের মনোনয়ন সংগ্রহ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ রংপুরে স্থানীয় সরকারমন্ত্রীর বক্তব্য: সব সংকট মোকাবিলা করে দ্রুত গ্যাস সংকট সমাধান করা হবে নির্বাচিত সরকার ভুল করলে শুধরে দেওয়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শহিদদের রক্তে ভেজা আত্মত্যাগের দিন: যথাযোগ্য মর্যাদায় ‘গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত শেখ হাসিনার বক্তব্য প্রচার আদালতের রায়ের লঙ্ঘন, ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

বাণিজ্য মেলা ও সার্কাসের আড়ালে রমরমা অসামাজিক কার্যকলাপ: দিশেহারা স্থানীয় এলাকাবাসী

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম, রংপুর ব্যুরো:

পার্বতীপুর ও বদরগঞ্জ সংলগ্ন খোলাহাটি এলাকার সেনাপল্লী মাঠে কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে চলছে নানা অনিয়ম। বিশেষ করে মেলার সাইনবোর্ডে সার্কাস ও বিনোদনের কথা বলা হলেও এর অন্তরলে গভীর রাতে প্যান্ডেলের ভেতরে চলছে নগ্ন নৃত্য এবং লটারির নামে রমরমা জুয়া- যা এলাকার সামাজিক পরিবেশকে চরমভাবে বিনষ্ট করছে।

অনুসন্ধানে জানা যায়, স্থানীয় প্রশাসনের কিছু অসাধু মহলের সাথে যোগসাজশ করে একটি চক্র দীর্ঘদিন ধরে এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছে। মেলার নাম ভাঙিয়ে কুটির শিল্পের কোনোপ্রসার না থাকলেও সেখানে রাত বাড়ার সাথে সাথে শুরু হয় তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার নানা আয়োজন। সার্কাসের প্যান্ডেলে নিয়মবহির্ভূত অশ্লীল নৃত্য এবং প্রতিদিন মাইক ও ড্রামের শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থী, বয়স্ক ও সাধারণ মানুষ।

লটারির লোভ দেখিয়ে সর্বস্বান্ত হচ্ছে সাধারণ মানুষ

মেলা প্রাঙ্গণে ও ভ্রাম্যমাণ মাধ্যমে দেদারছে চলছে তথাকথিত লটারির টিকিট বিক্রি। লোভনীয় মেগা পুরস্কারের আশা দেখিয়ে সাধারণ খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও শিক্ষার্থীরা প্রতিদিন তাদের কষ্টের কামাই করা টাকা এই জুয়ায় উড়ানো। এর ফলে গ্রামীণ জনপদে অর্থনৈতিক সংকট প্রকট আকার ধারণ করছে। অনেক পরিবারে ঋণগ্রস্ত হয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ এবং পারিবারিক অশান্তি নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।

প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন

এলাকাবাসীর অভিযোগ, মেলা শুরুর পর থেকেই নানা অনিয়ম ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠলেও স্থানীয় প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। মাঝে মাঝে লোক দেখানো অভিযান চালানো হলেও মূল হোতারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। সচেতন মহল অবিলম্বে খোলাহাটির এই তথাকথিত মেলা, সার্কাসের নামে অশ্লীলতা এবং অবৈধ লটারির রমরমা ব্যবসা বন্ধে জেলা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews