শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে রওশন আরা বেগম হত্যাকারী ও আসামিদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন রংপুরে ঘাঘট প্রয়াস পার্কে মেলার আড়ালে হাউজি-লটারি ও অশ্লীলতা বন্ধের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী রংপুরে রিকশা গ্যারেজ মালিক আব্দুর রহমান হত্যা মামলার রহস্য উদঘাটন: নারীসহ ৩ জন গ্রেপ্তার বাণিজ্য মেলা ও সার্কাসের আড়ালে রমরমা অসামাজিক কার্যকলাপ: দিশেহারা স্থানীয় এলাকাবাসী রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি রংপুরে পাবলিক লাইব্রেরির কার্যক্রম গতিশীল করতে এডহক কমিটি গঠনের উদ্যোগ: মতবিনিময় সভা অনুষ্ঠিত হাদি হত্যার আসামি ও শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করার তাগিদ ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমেদের পক্ষে জামায়াত জোটের মনোনয়ন সংগ্রহ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ রংপুরে স্থানীয় সরকারমন্ত্রীর বক্তব্য: সব সংকট মোকাবিলা করে দ্রুত গ্যাস সংকট সমাধান করা হবে

রংপুরে রওশন আরা বেগম হত্যাকারী ও আসামিদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে
Oplus_16908288

মোঃ শহিদুল ইসলাম, রংপুর ব্যুরো:

রংপুর সদর উপজেলার ৪নং সদ্যপুষ্করনী ইউনিয়নের জানকী ধাপেরহাট এলাকায় মোছাঃ রওশন আরা বেগম হত্যার বিচার ও সব আসামিকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ (১৫ আগস্ট) শনিবার এলাকার সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।​মানববন্ধনে স্থানীয় এলাকাবাসীর দাবি নিহত মোছাঃ রওশন আরা বেগমের হত্যাকাণ্ডে জড়িত প্রধান অভিযুক্ত মোঃ সবুজ মিয়া ওরফে দাড়িয়া সবুজ এবং মোছাঃ আজমিরা বেগমসহ অন্য সকল আসামির দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।

​এলাকাবাসী বলেন, নৃশংস এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীরা যেন কোনোভাবেই পার পেয়ে না যায়, সে বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews