শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
পীরগাছায় চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিবেশীদের হামলা ও হুমকির অভিযোগ ​উৎসবের রঙে অসাম্প্রদায়িক ক্যানভাস: সদ্যপুস্কারিনীতে পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মমিনপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সদর বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন ​২ নং হরিদেবপুর ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মফিজল ইসলাম (জর্দা) রাজশাহীতে প্রায় ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে সদ্যপুস্কনীতে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ রাজ হরিদেবপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান মাহমুদ রংপুর রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমকে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের ফুলেল শুভেচ্ছা

রংপুরে ঘাঘট প্রয়াস পার্কে মেলার আড়ালে হাউজি-লটারি ও অশ্লীলতা বন্ধের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম, রংপুর ব্যুরো চিফ:

রংপুরের ঘাঘট প্রয়াস পার্ক সংলগ্ন এলাকায় ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চলছে নগ্ন জুয়া, অবৈধ লটারি, হাউজি এবং ধ্বংসাত্মক অশ্লীল কার্যক্রম। স্থানীয় প্রশাসনের চোখের সামনে এ ধরনের সমাজবিধ্বংসী ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এসব অপতৎপরতা অবিলম্বে চিরতরে বন্ধ করার দাবিতে আজ শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) বাদ জুমা শহীদ মিনারের সামনে এক বিশাল ও উত্তাল মানববন্ধনের আয়োজন করা হয়।

​সচেতন নাগরিক সমাজ, এলাকার ক্ষুব্ধ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই প্রতিবাদ কর্মসূচিটি এক জনসমুদ্রে রূপ নেয়।

​মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিনোদনের চটকদার সাইনবোর্ড ঝুলিয়ে এলাকায় জুয়া, হাউজি ও অশ্লীলতার বিষবাষ্প ছড়ানো হচ্ছে। এর মাধ্যমে আমাদের যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে এবং এলাকার শান্ত পরিবেশ নষ্ট করে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটানো হচ্ছে।”

​সুস্থ সংস্কৃতি ও নৈতিক সমাজ রক্ষার স্বার্থে অনতিবিলম্বে এই অবৈধ মেলার নামে চলা সকল অপকর্ম চিরতরে বন্ধ করার জোর দাবি জানান তারা। অন্যথায় আগামী দিনে আরও কঠোর ও অচল করে দেওয়ার মতো আন্দোলন গড়ে তোলা হবে বলে তীব্র হুশিয়ারি উচ্চারণ করেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews