রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
​বদরগঞ্জের সেনাপল্লীতে কুটির শিল্প মেলার আড়ালে রমরমা অবৈধ লটারি ও জুয়া: নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রংপুরে ক্যাডেট এএসআই নিয়োগ পরীক্ষায় প্রক্সি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার: ডিবি পুলিশের অভিযান রংপুরের দর্শনা মোড়ে ফুট ওভারব্রিজ ও স্পিড বেকারের দাবিতে এলাকাবাসীর সড়ক অবরোধ ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাল সনদে চাকরি: বেরোবির শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সোহেল রানা সাময়িক বরখাস্ত রংপুরে ইন্টারন্যাশনাল স্কলার্স স্কুলে বর্ণাঢ্য আয়োজনে ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ সম্পন্ন বদরগঞ্জের যমুনেশ্বরী নদী লুটের মহোৎসব: ২০টি পয়েন্টে ড্রেজার বসিয়ে চলছে মাটি-বালু বিক্রি, হুমকির মুখে আবাদি জমি ও গ্রামীণ সড়ক জাতীয় টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর রংপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান: ৩ মাসে ১,৬২৬ আসামি গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার নতুন কুঁড়ির সেরা রংপুর: জাতীয় পর্যায়ে পদকপ্রাপ্ত কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

রংপুরে ক্যাডেট এএসআই নিয়োগ পরীক্ষায় প্রক্সি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার: ডিবি পুলিশের অভিযান

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

রংপুর প্রতিনিধি:

রংপুর জেলা ডিবি পুলিশের সফল অভিযানে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ভুয়া পরীক্ষার্থী ও দালাল চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৩১ জুলাই ও ১ আগস্ট রংপুর মহানগরীর হনুমানতলা এবং জাহাজ কোম্পানি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​এ সময় তাদের কাছ থেকে ভুয়া প্রবেশপত্র, অর্থ লেনদেনের বিভিন্ন স্ক্রিনশট এবং অপরাধমূলক কাজে ব্যবহৃত ডিজিটাল ডিভাইস জব্দ করেছে পুলিশ।

​গ্রেপ্তারকৃতদের পরিচয়:

​১. মোঃ আশরাফুল ইসলাম (২১), পিতা- মোঃ নুরুল ইসলাম, গ্রাম- শিরাইল (ডাঙ্গাপাড়া), পীরগঞ্জ, ঠাকুরগাঁও।

২. মোঃ বাদশা মাসউদ আলম (৪৮), ফায়ার সার্ভিস আইডি নং-১০০১৩১, ডেপুটি এসিসট্যান্ট ডিরেক্টর, ফায়ার সার্ভিস অফিস, কামালকাছনা, রংপুর।

৩. মোঃ তাজমিলুর রহমান (১৯), পিতা- মোঃ এমদাদুল হক, সাং- ছাতইল, মাহেরপুর, বোচাগঞ্জ, দিনাজপুর।

৪. মোঃ নুরুল ইসলাম (৪৬), পিতা- মোঃ শাহাজাহান আলী সরকার, সাং- খামাত পাড়া, নীলফামারী সদর, নীলফামারী।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই ক্যাডেট এএসআই নিয়োগ পরীক্ষার সময় মোঃ আশরাফুল ইসলাম একটি জাল প্রবেশপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রের ফেস ডিটেকশন পয়েন্টে প্রবেশ করার চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্দেহ হলে তাকে যাচাই-বাছাইয়ের জন্য পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনে নেওয়া হয়।

​সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রবেশপত্রটি ভুয়া বলে প্রমাণিত হয় এবং এই চক্রের সাথে আরও তিনজন জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে পলাতক অপর ৩ জনকেও গ্রেপ্তার করতে সক্ষম হয়।

​এ ঘটনায় Public Examinations (Offences) (Amendment) Act, 2026 এর ৩/১৩ ধারা এবং পেনাল কোডের ৪০৬/৪২০/৪০৯/৪৬৮/৪৭১/৪৭৪/১০৯/১৭০/৩৪ ধারায় কোতোয়ালী মেট্রো থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে (মামলা নং- ৫৯, তারিখ: ৩১-০৭-২০২৬)। নিয়োগ পরীক্ষার মতো একটি প্রতিযোগিতামূলক ও গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় জালিয়াতি রোধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews