মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বদরগঞ্জে মেলাবহির্ভূত লটারি টিকিট বিক্রি: যুবকের ৭ দিনের কারাদণ্ড রংপুরে রওশন আরা বেগম হত্যাকারী ও আসামিদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন রংপুরে ঘাঘট প্রয়াস পার্কে মেলার আড়ালে হাউজি-লটারি ও অশ্লীলতা বন্ধের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী রংপুরে রিকশা গ্যারেজ মালিক আব্দুর রহমান হত্যা মামলার রহস্য উদঘাটন: নারীসহ ৩ জন গ্রেপ্তার বাণিজ্য মেলা ও সার্কাসের আড়ালে রমরমা অসামাজিক কার্যকলাপ: দিশেহারা স্থানীয় এলাকাবাসী রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি রংপুরে পাবলিক লাইব্রেরির কার্যক্রম গতিশীল করতে এডহক কমিটি গঠনের উদ্যোগ: মতবিনিময় সভা অনুষ্ঠিত হাদি হত্যার আসামি ও শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করার তাগিদ ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমেদের পক্ষে জামায়াত জোটের মনোনয়ন সংগ্রহ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

বদরগঞ্জে মেলাবহির্ভূত লটারি টিকিট বিক্রি: যুবকের ৭ দিনের কারাদণ্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর):

রংপুরের বদরগঞ্জে খোলহাটি কুটির শিল্প ও বাণিজ্য মেলা চলাকালীন মেলা প্রাঙ্গণের বাইরে অবৈধভাবে লটারির টিকিট বিক্রির দায়ে জহুরুল ইসলাম (২২) নামের এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

​মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন ওসমানপুর রোডে লটারির টিকিট বিক্রির সময় তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত জহুরুল ইসলাম উপজেলার জামুবাড়ী সরদারপাড়া এলাকার ফুল মিয়ার ছেলে।

​পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, লটারির টিকিট শুধুমাত্র মেলার নির্দিষ্ট সীমানার ভেতরেই বিক্রির নির্দেশনা ছিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু সরকারি এই নির্দেশনা উপেক্ষা করে জহুরুল প্রকাশ্যে ওসমানপুর রোডে টিকিট বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা প্রশাসনের নির্দেশে পুলিশ তাকে হাতেনাতে আটক করে।

​পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে হাজির করা হলে বিচারক জুয়া আইনে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পরপরই পুলিশ তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠায়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, ‘উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে লটারির টিকিট বিক্রি করায় তাকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের সাজার পর তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews