রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
​বদরগঞ্জের সেনাপল্লীতে কুটির শিল্প মেলার আড়ালে রমরমা অবৈধ লটারি ও জুয়া: নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রংপুরে ক্যাডেট এএসআই নিয়োগ পরীক্ষায় প্রক্সি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার: ডিবি পুলিশের অভিযান রংপুরের দর্শনা মোড়ে ফুট ওভারব্রিজ ও স্পিড বেকারের দাবিতে এলাকাবাসীর সড়ক অবরোধ ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাল সনদে চাকরি: বেরোবির শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সোহেল রানা সাময়িক বরখাস্ত রংপুরে ইন্টারন্যাশনাল স্কলার্স স্কুলে বর্ণাঢ্য আয়োজনে ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ সম্পন্ন বদরগঞ্জের যমুনেশ্বরী নদী লুটের মহোৎসব: ২০টি পয়েন্টে ড্রেজার বসিয়ে চলছে মাটি-বালু বিক্রি, হুমকির মুখে আবাদি জমি ও গ্রামীণ সড়ক জাতীয় টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর রংপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান: ৩ মাসে ১,৬২৬ আসামি গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার নতুন কুঁড়ির সেরা রংপুর: জাতীয় পর্যায়ে পদকপ্রাপ্ত কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

​বদরগঞ্জের সেনাপল্লীতে কুটির শিল্প মেলার আড়ালে রমরমা অবৈধ লটারি ও জুয়া: নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বদরগঞ্জ (রংপুর):

রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের হাসিনানগর সেনাপল্লী ও খোলাহাটি এলাকার মিলনস্থল মাঠে চলছে ‘ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্য মেলা’। তবে মেলার নামকরণে কুটির শিল্পের কথা থাকলেও বাস্তবে সেখানে দেশীয় শিল্প পণ্যের প্রসারের চেয়ে রমরমা অবৈধ লটারি (র‌্যাফেল ড্র) ও জুয়ার আসর বসানোর গুরুতর অভিযোগ উঠেছে। এতে গ্রামীণ অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি সাধারণ মানুষ সর্বস্বান্ত হচ্ছেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, মেলা প্রাঙ্গণে বা কুটির শিল্পের স্টলগুলোতে দর্শনার্থীদের তেমন ভিড় না থাকলেও মেলার প্রধান আকর্ষণ হিসেবে গড়ে তোলা হয়েছে আকর্ষণীয় লটারির ড্র। প্রতিদিন সকালে ও বিকেলে অটোরিকশা এবং রিকশায় মাইক লাগিয়ে ও লিফলেট বিলি করে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে এই লটারির টিকিট বিক্রি করা হচ্ছে। প্রতিটি ২০ টাকা মূল্যের টিকিটের লোভ দেখিয়ে সাধারণ খেটে খাওয়া মানুষ ও যুবসমাজকে প্রলুব্ধ করা হচ্ছে। ফলে নিম্ন আয়ের মানুষ প্রতিদিন তাদের কষ্টার্জিত আয়ের টাকা লটারির পেছনে ঢেলে দিয়ে আর্থিকভাবে নিঃস্ব হচ্ছেন।

​এলাকাবাসীর অভিযোগ, মেলার আড়ালে রাতের বেলা অশ্লীলতা ও জুয়ার আসর বসছে। এছাড়া মেলাকে কেন্দ্র করে চুরি, ছিনতাই ও ইভটিজিংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডও বৃদ্ধি পেয়েছে। স্থানীয় ছোট ব্যবসায়ীরা জানিয়েছেন, মেলার প্রভাবে এলাকার সাধারণ ব্যবসায়িক পরিবেশ ব্যাহত হচ্ছে এবং স্থানীয় বাজারের ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন।

​এদিকে সচেতন নাগরিক সমাজ, স্থানীয় ব্যবসায়ী ও ওলামায়ে কেরাম এই অবৈধ লটারি ও অনৈতিক কার্যকলাপের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা বন্ধের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews