বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
​রংপুর সদরে ইজিবাইক উল্টে কামার মকবুল হোসেন গুরুতর আহত রংপুরে খামার মোড়ে ফের অবৈধ উচ্ছেদ অভিযান: প্রশাসনের কঠোর হুশিয়ারি ও থমথমে পরিস্থিতি ​রংপুরের খামার মোড়ে ৪৫টি ক্ষুদ্র দোকান উচ্ছেদ না করে মানবিক সহায়তার আকুতি ব্যবসায়ীদের দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতু এবং পদ্মা ব্যারাজ নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর রংপুর সফরে আসছেন এমপি সাকিলা ফারজানা পুরোনো ইটের খোয়া ও কাদার ওপর গাইড ওয়াল: মিঠাপুকুরে সড়ক নির্মাণে অনিয়ম, উন্নয়ন নাকি অর্থের অপচয়? রংপুর খামার মোড়ে ফুটপাত উচ্ছেদ অভিযান: চাঁদাবাজ সিন্ডিকেটের বাধায় হট্টগোল, ফের অভিযানের হুংকার পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোর হাতে দমনের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীদের রংপুরে দমদমা সড়ক দুর্ঘটনা: পঙ্গুত্বের যন্ত্রণায় ধুঁকছেন অসহায় রোকেয়া বেগম মধ্যপাড়ায় ‘কচি পাতার আসর’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও নাইট ফুটবল টুর্নামেন্ট

​রংপুর সদরে ইজিবাইক উল্টে কামার মকবুল হোসেন গুরুতর আহত

  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান টিটু,রংপুর:

রংপুর সদর উপজেলার পাগলাপীর বাজার থেকে বাড়ি ফেরার পথে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো. মকবুল হোসেন (৬৪) নামের এক কামার গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ​রংপুর কোতোয়ালী (সদর) থানার সাধারণ ডায়েরি (জিডি নং- ৩৪, তারিখ: ০১/১১/২০২৬) সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর ১১:৪৫ ঘটিকার সময় মকবুল হোসেন অটোরযোগে নিজ বাড়ি হরিদেবপুরে ফিরছিলেন। পথিমধ্যে উক্ত থানাধীন রতিরামপুর মৌজায় কোতোয়ালী থানার ২০০ গজ দক্ষিণ পাশে ইজিবাইক চালক গাড়িটি নিয়ন্ত্রণ হারালে তা রাস্তার পূর্ব পাশে খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় মকবুল হোসেনের ডান পায়ে মারাত্মক আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়, পায়ের মাংস ছিঁড়ে যায় এবং হাড় ভেঙে যায়। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে জখম ও ফোলা জখমের সৃষ্টি হয়। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ​পারিবারিক সূত্রে জানা গেছে, আহত মকবুল হোসেনের পরিবারে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে এবং তিনিই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আকস্মিক এই দুর্ঘটনায় ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে পরিবারটি চরম মানবেতর ও আর্থিক সংকটে পড়েছে। ​উল্লেখ্য, দেশের বিদ্যমান সড়ক পরিবহন আইন অনুযায়ী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তির চিকিৎসার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গঠিত ‘আর্থিক সহায়তা তহবিল’ থেকে অনুদান পাওয়ার বিধান রয়েছে। এমতাবস্থায়, বিআরটিএ কর্তৃপক্ষের নিকট আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে দ্রুত সরকারি আর্থিক অনুদান মঞ্জুর করার আকুল আবেদন জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী পরিবার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews