বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতু এবং পদ্মা ব্যারাজ নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর রংপুর সফরে আসছেন এমপি সাকিলা ফারজানা পুরোনো ইটের খোয়া ও কাদার ওপর গাইড ওয়াল: মিঠাপুকুরে সড়ক নির্মাণে অনিয়ম, উন্নয়ন নাকি অর্থের অপচয়? রংপুর খামার মোড়ে ফুটপাত উচ্ছেদ অভিযান: চাঁদাবাজ সিন্ডিকেটের বাধায় হট্টগোল, ফের অভিযানের হুংকার পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোর হাতে দমনের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীদের রংপুরে দমদমা সড়ক দুর্ঘটনা: পঙ্গুত্বের যন্ত্রণায় ধুঁকছেন অসহায় রোকেয়া বেগম মধ্যপাড়ায় ‘কচি পাতার আসর’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও নাইট ফুটবল টুর্নামেন্ট ​কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির এডহক কমিটির আহ্বায়ক হলেন মনিরুল হক প্রধান রংপুর সদরের হরিদেবপুর ইউনিয়নে আরআরএমইপি প্রকল্পের মহিলা কর্মী পদের লটারি সম্পন্ন রংপুরে ভূমিহীন আন্দোলনের সমাবেশ, খাসজমির অধিকার নিশ্চিতের দাবি

রংপুর সফরে আসছেন এমপি সাকিলা ফারজানা

  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান টিটু, রংপুর:

বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা তিন দিনের সরকারি সফরে আজ রংপুরে পৌঁছাচ্ছেন। সফরসূচি অনুযায়ী আগামী ৬ নভেম্বর পর্যন্ত তিনি রংপুরের বিভিন্ন স্থানীয় কর্মসূচিতে অংশ নেবেন।

​আজ (৪ নভেম্বর) সকাল ৮টায় ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে দুপুর ২টায় তাঁর রংপুর সার্কিট হাউজে পৌঁছানোর কথা রয়েছে। সফরকালে আজ সন্ধ্যায় বদরগঞ্জের জামুবাড়ি পকিখানা রেলগেট মাঠে আয়োজিত ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর সমাপনী ও ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন তিনি।

​পরদিন ৫ নভেম্বর সকালে ব্যারিস্টার সাকিলা ফারজানা বদরগঞ্জ মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সফর শেষে আগামী ৬ নভেম্বর সকালে তিনি ঢাকার উদ্দেশ্যে রংপুর ত্যাগ করবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews