শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরের বদরগঞ্জে ঘরোয়া পরিবেশে কবি মাহাবুব রহমান বিপ্লবের দ্বিতীয় গ্রন্থ ‘ইতিহাস’-এর মোড়ক উন্মোচন মিঠাপুকুরে শহীদ মাহবুবুর রহমানের ৩য় শাহাদাতবার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল রংপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন ​রংপুর সদরে ইজিবাইক উল্টে কামার মকবুল হোসেন গুরুতর আহত রংপুরে খামার মোড়ে ফের অবৈধ উচ্ছেদ অভিযান: প্রশাসনের কঠোর হুশিয়ারি ও থমথমে পরিস্থিতি ​রংপুরের খামার মোড়ে ৪৫টি ক্ষুদ্র দোকান উচ্ছেদ না করে মানবিক সহায়তার আকুতি ব্যবসায়ীদের দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতু এবং পদ্মা ব্যারাজ নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর রংপুর সফরে আসছেন এমপি সাকিলা ফারজানা পুরোনো ইটের খোয়া ও কাদার ওপর গাইড ওয়াল: মিঠাপুকুরে সড়ক নির্মাণে অনিয়ম, উন্নয়ন নাকি অর্থের অপচয়? রংপুর খামার মোড়ে ফুটপাত উচ্ছেদ অভিযান: চাঁদাবাজ সিন্ডিকেটের বাধায় হট্টগোল, ফের অভিযানের হুংকার

রংপুরের বদরগঞ্জে ঘরোয়া পরিবেশে কবি মাহাবুব রহমান বিপ্লবের দ্বিতীয় গ্রন্থ ‘ইতিহাস’-এর মোড়ক উন্মোচন

  • প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুরের বদরগঞ্জ উপজেলার ওসমানপুর বড়বাড়ী গ্রামে শুক্রবার সকালে কবি, সাহিত্যিক ও সাংবাদিক মাহাবুব রহমান বিপ্লবের নিজ বাড়ির আঙিনায় অত্যন্ত ঘরোয়া ও আনন্দঘন পরিবেশে মোড়ক উন্মোচিত হলো তার রচিত দ্বিতীয় গ্রন্থ—গবেষণামূলক কাব্যগ্রন্থ ‘ইতিহাস’।

এ সময় কবির সহধর্মিণী, ছেলে, মেয়ে, নাতি-নাতনিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বইয়ের মোড়ক উন্মোচনকালে কবি মাহাবুব রহমান বিপ্লব উপস্থিত সকলের উদ্দেশে বলেন, বড় হতে চাইলে নিজেকে বড় না ভেবে, মানুষকে সম্মান প্রদর্শন ও ভালোবাসার মানসিকতা অর্জন করতে হবে। আমি একজন কবি, সাহিত্যিক ও সাংবাদিক—এ নিয়ে গর্ব করার নামই অহংকার, আর পতন বা ধ্বংসের প্রধান হাতিয়ার হলো এই অহংকার।

সমাজ গঠনে বই পড়ার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস গড়তে গ্রামগঞ্জে পাঠাগার স্থাপন এবং প্রতিটি অনুষ্ঠানে পুরস্কার হিসেবে বই বিতরণের প্রচলন বাড়াতে হবে। বিশেষ করে স্কুল, কলেজ ও মাদরাসায় পাঠাগার থাকা একান্ত দরকার। শিক্ষামূলক বই মানুষের কল্যাণে সহায়ক হিসেবে কাজ করে। কিন্তু আজকাল মানুষ বই পড়া বাদ দিয়ে মোবাইলে আসক্ত হয়ে পড়ায় অল্প সময়ে দৃষ্টিশক্তি নষ্ট হচ্ছে এবং মানুষ মেধাশূন্য হয়ে পড়ছে।

আসন্ন একুশে বইমেলায় কবির দুটি বই—‘কাগজের চিরকুট’ এবং ‘ইতিহাস’ পাওয়া যাবে বলে জানা গেছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় তার ‘কাগজের চিরকুট’ বইটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। নতুন প্রকাশিত ‘ইতিহাস’ বইটি একটি গবেষণামূলক কাব্যগ্রন্থ। একই মলাটের ভেতরে এতে স্থান পেয়েছে কবিতা, গল্প, পীর-আউলিয়ার জীবনকাহিনি, বিভিন্ন জেলার পরিচিতি ও ইতিহাস এবং জনস্বার্থে জরুরি কিছু মোবাইল নম্বর।
উল্লেখ্য, বই দুটি ঢাকার জনপ্রিয় প্রকাশনা সংস্থা ‘শুদ্ধাচার প্রকাশনী’ থেকে প্রকাশিত হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews