মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ৩ চাকার বৈদ্যুতিক যান নিয়ন্ত্রণে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান এক মাসের মধ্যে রমেক হাসপাতালে আইসিইউ সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তারাগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওসির হেনস্তার শিকার সাংবাদিকরা, চলছে আর্থিক রফাদফার চেষ্টা লক্ষ্মীপুরে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: ফটোসেশনের রাজনীতি করি না, কাজ বাস্তবায়নে বিশ্বাসী স্বাস্থ্যমন্ত্রীর সিলেট সফর: হাম প্রতিরোধে জোর ও দালালমুক্ত করার কড়া হুশিয়ারি চিলমারী নদী বন্দর এখন ফেরীশূন্য: একে একে সরিয়ে নেওয়া হলো তিনটি ফেরি সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, নিজেদের বাংলাদেশি ভাবতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​বদরগঞ্জে রোদ-বৃষ্টি মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান শহিদুল হক মানিকের ছাতা বিতরণ

মিঠাপুকুরে ২৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে ব্রি ধানের বীজ বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে
Oplus_16908288

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুর উপজেলায় কৃষকদের কৃষি উৎপাদনে উদ্বুদ্ধ করতে ও ফলন বৃদ্ধির লক্ষ্যে ২৫ শত প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত মানের ব্রি ধানের বীজ বিতরণ করা হয়েছে।

​গতকাল (২০ জুন) মিঠাপুকুর উপজেলার ৭ নম্বর লতিবপুর ইউনিয়নের বিভিন্ন অঞ্চলের সুবিধাভোগী কৃষকদের হাতে ২ কেজি করে এই উচ্চফলনশীল ধানের বীজ তুলে দেওয়া হয়।

​উক্ত বীজ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ হস্তান্তর করেন মিঠাপুকুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হক ইমন

​বীজ বিতরণকালে মোহাম্মদ নাজমুল হক ইমন বলেন, “কৃষকরাই আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষকদের মুখে হাসি ফোটাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও এলাকার কৃষকদের যেকোনো প্রয়োজনে এবং কৃষি খাতের উন্নয়নে আমরা এভাবে পাশে থাকব।”

​বিনামূল্যে উন্নত জাতের ধানের বীজ পেয়ে এলাকার কৃষকদের মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় কৃষকরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews