মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ৩ চাকার বৈদ্যুতিক যান নিয়ন্ত্রণে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান এক মাসের মধ্যে রমেক হাসপাতালে আইসিইউ সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তারাগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওসির হেনস্তার শিকার সাংবাদিকরা, চলছে আর্থিক রফাদফার চেষ্টা লক্ষ্মীপুরে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: ফটোসেশনের রাজনীতি করি না, কাজ বাস্তবায়নে বিশ্বাসী স্বাস্থ্যমন্ত্রীর সিলেট সফর: হাম প্রতিরোধে জোর ও দালালমুক্ত করার কড়া হুশিয়ারি চিলমারী নদী বন্দর এখন ফেরীশূন্য: একে একে সরিয়ে নেওয়া হলো তিনটি ফেরি সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, নিজেদের বাংলাদেশি ভাবতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​বদরগঞ্জে রোদ-বৃষ্টি মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান শহিদুল হক মানিকের ছাতা বিতরণ

রংপুরে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

​’উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে প্রথমবারের মতো দেশব্যাপী জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। রংপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), রংপুরের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জনাব মোঃ শহিদুল ইসলাম এনডিসি। রংপুর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুরের পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক এবং বিআরডিবি রংপুর বিভাগীয় কার্যালয়ের যুগ্নপরিচালক জনাব মোঃ সহিদুর রহমান সুমন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়ন এবং পল্লী অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ছাড়া দেশের সার্বিক সমৃদ্ধি অসম্ভব। সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডের ফলে আজ পল্লী অঞ্চলের চিত্র বদলে যাচ্ছে। প্রথমবারের মতো এই দিবসটি পালনের মধ্য দিয়ে গ্রামীণ জনপদের উন্নয়ন ভাবনা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

​আলোচনা সভায় জেলা প্রশাসন, বিআরডিবি-এর কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews