রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
​রংপুরে অটোরিকশা-চালককে গলাকেটে হত্যা: ৪ খুনের রেশ কাটতে না কাটতেই আতঙ্ক নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: নিহত বেড়ে ৪৭২, নতুন হ্রদ থেকে ফের বন্যার আশঙ্কা রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত রংপুরে ৪ খুন: পুলিশের নতুন বয়ান- ‘দিনের আলোয় খোলা ছাদেই খুন হন গণপতি পরিবার’ ​রংপুরের নবযোগদানকৃত জেলা প্রশাসক ইসরাত জাহানের সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রংপুরে ৪ খুন: পুলিশের বয়ান ঘিরে নানা প্রশ্ন-আন্দোলন, মামলার তদন্তভার ডিবিতে হস্তান্তর বদরগঞ্জে লটারির মোটরসাইকেল না পেয়ে ইজারাদারসহ ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রংপুরে মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলন রংপুরে শিক্ষক দম্পতিসহ চারজন হত্যায় গ্রেপ্তার ২, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পুলিশের কারমাইকেল কলেজের শিক্ষার্থী আগামী চক্রবর্তীসহ পুরো পরিবার হত্যার প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিতে রংপুরে মানববন্ধন

রংপুরে সাংবাদিককে ‘বড় কর্মকর্তা’ পরিচয়ে হুমকি, কোতোয়ালী থানায় জিডি

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ২১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুরে কর্মরত সাংবাদিক মো: তাহমিদ আনোয়ার দিগন্ত কে মুঠোফোনে প্রশাসনের বড় কর্মকর্তা পরিচয় দিয়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাতে এই ঘটনার পর তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) ভুক্ত করেছেন। যার জিডি নম্বর- ৪৮২।

​জিডি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ১১:০০ ঘটিকার সময় সাংবাদিক তাহমিদ আনোয়ার দিগন্ত কোতোয়ালী থানাধীন প্রেস ক্লাব সংলগ্ন সাংবাদিক ক্লাবে অবস্থান করছিলেন। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরে একটি অপরিচিত নম্বর (০১৯১০৯১১৪৫৪) থেকে কল আসে। অজ্ঞাতনামা ওই কলার নিজেকে প্রশাসনের এক ‘বড় কর্মকর্তা’ হিসেবে পরিচয় দেন।

​এরপর সাংবাদিক দিগন্তের ফুফাতো বোনের পারিবারিক বিষয় নিয়ে কথা তুলে তাঁকে বিভিন্ন ধরণের ভয়ভীতি ও বড় ধরণের ক্ষতি করার হুমকি প্রদান করা হয়। হুমকি দেওয়ার পরপরই লাইনটি কেটে দেওয়া হয়। পরবর্তীতে ওই নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

​ভুক্তভোগী সাংবাদিক দিগন্তের ধারণা, তাঁর ফুফাতো বোন নুসরাত জাহান মন্টি এবং তাঁর স্বামী কোনো অজ্ঞাতনামা ব্যক্তির মাধ্যমে সুপরিকল্পিতভাবে এই হুমকি প্রদান করিয়েছেন। এই ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

​কোতোয়ালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি ট্র্যাকিং নং: BJILOS) হিসেবে নথিভুক্ত করা হয়েছে। কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম নাজমুল কাদেরের নির্দেশনায় বিষয়টি তদন্তের জন্য এসআই (নিরস্ত্র) মো: সাদ্দাম হোসেনকে দায়িত্ব প্রদান করা হয়েছে। পুলিশ প্রযুক্তিগত সহায়তায় হুমকিদাতার পরিচয় সনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews