মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ৩ চাকার বৈদ্যুতিক যান নিয়ন্ত্রণে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান এক মাসের মধ্যে রমেক হাসপাতালে আইসিইউ সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তারাগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওসির হেনস্তার শিকার সাংবাদিকরা, চলছে আর্থিক রফাদফার চেষ্টা লক্ষ্মীপুরে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: ফটোসেশনের রাজনীতি করি না, কাজ বাস্তবায়নে বিশ্বাসী স্বাস্থ্যমন্ত্রীর সিলেট সফর: হাম প্রতিরোধে জোর ও দালালমুক্ত করার কড়া হুশিয়ারি চিলমারী নদী বন্দর এখন ফেরীশূন্য: একে একে সরিয়ে নেওয়া হলো তিনটি ফেরি সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, নিজেদের বাংলাদেশি ভাবতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​বদরগঞ্জে রোদ-বৃষ্টি মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান শহিদুল হক মানিকের ছাতা বিতরণ

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে ‘বাংলার চোখ’ এর প্রীতি ফুটবল ম্যাচ ও মিলনমেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

শুধু একটি ফুটবল ম্যাচ নয়, বরং দিনটি ছিল সম্প্রীতি, ভালোবাসা, বন্ধুত্ব এবং একসঙ্গে সুন্দর কিছু মুহূর্ত ভাগ করে নেওয়ার এক অনন্য অভিজ্ঞতা। স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাংলার চোখ’-এর আয়োজনে রংপুরে বর্ণাঢ্য প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার রংপুরের ঐতিহ্যবাহী শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে অত্যন্ত প্রাণবন্ত ও উত্তেজনাপূর্ণ এই ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। মাঠের উত্তেজনা শেষে আনন্দ ভাগাভাগি করতে সকলে মিলে তিলোত্তমা সুইমিং পুলে সাঁতার কাটেন, যা উপস্থিত সকলের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

​খেলা শেষে পুলিশ কমিউনিটি হলে এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে ছিল একটি দৃষ্টিনন্দন টি-শার্ট, যেখানে রংপুরের উল্লেখযোগ্য ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোর সৌন্দর্য চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

​অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ‘বাংলার চোখ’ সংগঠনের সম্মানিত চেয়ারম্যান ও আগামী দিনের রসিক (রংপুর সিটি কর্পোরেশন) মেয়র পদপ্রার্থী মোঃ তানবীর হোসেন আশরাফী। এছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বাবুল, মহানগর সভাপতি আলহাজ্ব আবু জাফর লিটন, মহানগর সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, সংগঠনের উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক মেরিনা লাভলী এবং সদস্য মোঃ দুলাল মিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

​আয়োজক ও অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ‘বাংলার চোখ’ শুধু একটি সাধারণ সংগঠন নয়; এটি মানুষের হৃদয়গুলোকে এক করে, সম্পর্ককে আরও দৃঢ় করে এবং সমাজে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির সেতুবন্ধন গড়ে তোলে। এই সুন্দর ও সফল আয়োজনের জন্য উপস্থিত সকলে সংগঠনের চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফীসহ সকল কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। দিনটির এই সুন্দর স্মৃতিগুলো সবার হৃদয়ে চিরদিন অমলিন হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews