শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরের দর্শনা মোড়ে ফুট ওভারব্রিজ ও স্পিড বেকারের দাবিতে এলাকাবাসীর সড়ক অবরোধ ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাল সনদে চাকরি: বেরোবির শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সোহেল রানা সাময়িক বরখাস্ত রংপুরে ইন্টারন্যাশনাল স্কলার্স স্কুলে বর্ণাঢ্য আয়োজনে ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ সম্পন্ন বদরগঞ্জের যমুনেশ্বরী নদী লুটের মহোৎসব: ২০টি পয়েন্টে ড্রেজার বসিয়ে চলছে মাটি-বালু বিক্রি, হুমকির মুখে আবাদি জমি ও গ্রামীণ সড়ক জাতীয় টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর রংপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান: ৩ মাসে ১,৬২৬ আসামি গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার নতুন কুঁড়ির সেরা রংপুর: জাতীয় পর্যায়ে পদকপ্রাপ্ত কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা রংপুরে বিআরডিবি’র বিভাগীয় কার্যালয় উদ্বোধন এবং সুফলভোগীদের মাঝে গাছের চারা ও প্রণোদনার চেক বিতরণ দৈনিক উত্তরের খবর-এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও গুণীজন সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত

রংপুরের দর্শনা মোড়ে ফুট ওভারব্রিজ ও স্পিড বেকারের দাবিতে এলাকাবাসীর সড়ক অবরোধ

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের দর্শনা মোড়ে একটি ফুট ওভারব্রিজ ও প্রয়োজনীয় স্পিড বেকারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা।

​শুক্রবার (৩১ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৫টায় দর্শনা মোড় মহাসড়কে এই অবরোধ কর্মসূচি পালিত হয়। ব্যস্ততম এই সড়কে একের পর এক দুর্ঘটনা এড়াতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা।

​অবরোধ চলাকালে বক্তারা বলেন, এই দর্শনা মোড় দিয়ে প্রতিদিন প্রায় ২০ হাজার মানুষ ও বিভিন্ন যানবাহন ঝুঁকি নিয়ে যাতায়াত করে। প্রায়ই এখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, যা যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির কারণ হতে পারে। জনগণের জানমালের নিরাপত্তায় অবিলম্বে এখানে ফুট ওভারব্রিজ নির্মাণ এবং স্পিড বেকার স্থাপনের দাবি জানান তারা।

​দর্শনা মোড় দোকান মালিক সমিতির সভাপতি রাসেল ইবনে সিরাজের সভাপতিত্বে কর্মসূচিতে আল্টিমেটাম দিয়ে বলা হয়, আগামী ৭ দিনের মধ্যে এই দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—

​১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাফিউল ইসলাম শাফি, তাজহাট থানা বিএনপির আহবায়ক শাহিনুল ইসলাম শাহিন, দর্শনা মোড় দোকান মালিক সমিতির সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সুজন, বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদ হোসেনসহ দর্শনা মোড়ের ব্যবসায়ী ও সর্বস্তরের এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews