
রংপুর প্রতিনিধি: বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে রংপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপি আহবায়ক সদস্য মোঃ লিটন পারভেজ ও নেতৃত্ব প্রদান করেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আল ইমরান সুজন এবং সদস্য সচিব মোঃ জাকারিয়া ইসলাম জিম। আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ১৯৮০ সালের ১৯ আগস্ট স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছিলেন। দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অতীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং আগামী দিনেও রাজপথে সোচ্চার থাকবে। উক্ত আনন্দ র্যালি ও আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।