বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
রংপুর চিড়িয়াখানায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২৬ তরুণ-তরুণী আটক রংপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীনকে ওএসডি করায় রংপুরবাসীর ক্ষোভ প্রকাশ বদরগঞ্জে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে অবৈধ লটারির টিকিট বিক্রি, কারাদণ্ড ২ রংপুরে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ: এসআই নিহার রঞ্জন পুলিশ লাইনে সংযুক্ত দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ছাত্র আন্দোলন ও সমাজসেবায় বর্ণাঢ্য ব্যক্তিত্ব মোঃ শহিদুল ইসলাম মিজু বদরগঞ্জে মেলাবহির্ভূত লটারি টিকিট বিক্রি: যুবকের ৭ দিনের কারাদণ্ড রংপুরে রওশন আরা বেগম হত্যাকারী ও আসামিদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন রংপুরে ঘাঘট প্রয়াস পার্কে মেলার আড়ালে হাউজি-লটারি ও অশ্লীলতা বন্ধের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী রংপুরে রিকশা গ্যারেজ মালিক আব্দুর রহমান হত্যা মামলার রহস্য উদঘাটন: নারীসহ ৩ জন গ্রেপ্তার

রংপুর চিড়িয়াখানায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২৬ তরুণ-তরুণী আটক

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানায় অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২৬ জন তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।

​বুধবার (১৯ আগস্ট) দুপুরে চিড়িয়াখানার বিভিন্ন সেড ও আড়াআড়ি জায়গা থেকে তাদের আটক করা হয়।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রংপুর চিড়িয়াখানার কিছু নিরিবিলি জায়গা এবং অব্যবহৃত সেডগুলোতে দর্শনার্থীদের ছদ্মবেশে কিছু তরুণ-তরুণী অনৈতিক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছিল। এতে করে সাধারণ দর্শনার্থী ও পরিবার নিয়ে ঘুরতে আসা সাধারণ মানুষ চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়ছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে চিড়িয়াখানা চত্বরে বিশেষ অভিযান পরিচালনা করে কোতোয়ালি থানা পুলিশ।

​অভিযানকালে বিভিন্ন পয়েন্ট থেকে আপত্তিকর অবস্থায় ২৬ জন তরুণ-তরুণীকে আটক করা হয়। পরে তাদের থানায় নিয়ে যাওয়া হয়।

​এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে চিড়িয়াখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃতদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া চিড়িয়াখানার পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews