বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
বদরগঞ্জে আন্দোলনের মুখে ১৫ দিন আগেই বন্ধ হলো খোলাহাটি কুটিরশিল্প ও বাণিজ্য মেলার লটারি: সেনাবাহিনীর পদক্ষেপে স্বস্তি রংপুর চিড়িয়াখানায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২৬ তরুণ-তরুণী আটক রংপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীনকে ওএসডি করায় রংপুরবাসীর ক্ষোভ প্রকাশ বদরগঞ্জে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে অবৈধ লটারির টিকিট বিক্রি, কারাদণ্ড ২ রংপুরে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ: এসআই নিহার রঞ্জন পুলিশ লাইনে সংযুক্ত দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ছাত্র আন্দোলন ও সমাজসেবায় বর্ণাঢ্য ব্যক্তিত্ব মোঃ শহিদুল ইসলাম মিজু বদরগঞ্জে মেলাবহির্ভূত লটারি টিকিট বিক্রি: যুবকের ৭ দিনের কারাদণ্ড রংপুরে রওশন আরা বেগম হত্যাকারী ও আসামিদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন রংপুরে ঘাঘট প্রয়াস পার্কে মেলার আড়ালে হাউজি-লটারি ও অশ্লীলতা বন্ধের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী

বদরগঞ্জে আন্দোলনের মুখে ১৫ দিন আগেই বন্ধ হলো খোলাহাটি কুটিরশিল্প ও বাণিজ্য মেলার লটারি: সেনাবাহিনীর পদক্ষেপে স্বস্তি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে
Oplus_16908288

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জে খোলাহাটি কুটিরশিল্প ও বাণিজ্য মেলায় লটারির নামে চলা জুয়া খেলা শেষ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। সচেতন নাগরিক সমাজের জোরালো আন্দোলন এবং সেনাবাহিনীর সময়োপযোগী হস্তক্ষেপে মেলা শেষ হওয়ার নির্ধারিত সময়ের ১৫ দিন আগেই এই লটারি বন্ধ করে দেওয়া হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, মেলার শুরু থেকেই লটারির আড়ালে অপসংস্কৃতি ও জুয়া খেলা চলায় ক্ষোভ দানা বাঁধছিল সচেতন মহলে। এর বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন এলাকার সাংবাদিক, আলেম-ওলামা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। আন্দোলনের একপর্যায়ে পরিস্থিতি বিবেচনায় নিয়ে সেনাবাহিনী হস্তক্ষেপ করে এবং মেলায় লটারি পরিচালনা পুরোপুরি বন্ধ করে দেয়।

​সেনাবাহিনী কর্তৃক মেলার লটারি বন্ধের বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনস্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

​লটারি বন্ধের খবরে আন্দোলনকারীদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। আন্দোলনের অন্যতম প্রধান নেতৃত্বদানকারী সাংবাদিক বিপ্লব সরকার, মাওলানা শফিকুর রহমান সাইফি, মাওলানা মুফতি মঈন উদ্দিন তাওহীদ, মাওলানা মুফতি হাছানুর রহমান, মাওলানা জাকারিয়া রহমান, মাওলানা মশিউর রহমান, শিব্বির রহমান, আকিনুর, স্বপ্নিল মাহমুদ, সাংবাদিক আরজুমান বেগম, তুফান, মমতাজ আলী, আবুজার গিফফারী মন্টু ও ফুলমিয়া সহ নাগরিক সমাজের নেতারা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন।

​এক যৌথ প্রতিক্রিয়ায় আন্দোলনকারী নেতারা বলেন, লটারির নামে সাধারণ মানুষের পকেট কাটা ও জুয়া খেলা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছিল না। সেনাবাহিনীর এই দ্রুত ও সাহসী পদক্ষেপে বদরগঞ্জের সাধারণ মানুষ সামাজিক অবক্ষয় থেকে রক্ষা পেয়েছে। এ জন্য তারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews