মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ৩ চাকার বৈদ্যুতিক যান নিয়ন্ত্রণে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান এক মাসের মধ্যে রমেক হাসপাতালে আইসিইউ সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তারাগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওসির হেনস্তার শিকার সাংবাদিকরা, চলছে আর্থিক রফাদফার চেষ্টা লক্ষ্মীপুরে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: ফটোসেশনের রাজনীতি করি না, কাজ বাস্তবায়নে বিশ্বাসী স্বাস্থ্যমন্ত্রীর সিলেট সফর: হাম প্রতিরোধে জোর ও দালালমুক্ত করার কড়া হুশিয়ারি চিলমারী নদী বন্দর এখন ফেরীশূন্য: একে একে সরিয়ে নেওয়া হলো তিনটি ফেরি সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, নিজেদের বাংলাদেশি ভাবতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​বদরগঞ্জে রোদ-বৃষ্টি মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান শহিদুল হক মানিকের ছাতা বিতরণ

সারের কৃত্রিম সংকটের প্রতিবাদে রংপুরে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

সার ও কৃষিপণ্যের সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং সারের কৃত্রিম সংকটের তীব্র প্রতিবাদ জানিয়ে রংপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন, রংপুর মহানগর শাখা।

​রোববার আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট কৃত্রিম উপায়ে সারের সংকট সৃষ্টি করে কৃষকদের হয়রানি করছে। অবিলম্বে এই সিন্ডিকেট ভেঙে দিয়ে কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তারা।

​বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন, রংপুর মহানগর শাখার আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর শাখার সভাপতি মো. জামিদুল ইসলাম আব্দুল্লাহ।

​মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় উপদেষ্টা মো. আবুল হাসান বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা মোহাম্মদ মোত্তালিব হোসেন এবং রংপুর মহানগর শাখার উপদেষ্টা অধ্যাপক আব্দুল বাতেন।

​এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরশুরাম থানা শাখার সভাপতি মো. জিউল হক জিয়া প্রমুখ।

​বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কৃষকদের স্বার্থবিরোধী এই কৃত্রিম সংকট নিরসন করা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews