মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ৩ চাকার বৈদ্যুতিক যান নিয়ন্ত্রণে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান এক মাসের মধ্যে রমেক হাসপাতালে আইসিইউ সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তারাগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওসির হেনস্তার শিকার সাংবাদিকরা, চলছে আর্থিক রফাদফার চেষ্টা লক্ষ্মীপুরে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: ফটোসেশনের রাজনীতি করি না, কাজ বাস্তবায়নে বিশ্বাসী স্বাস্থ্যমন্ত্রীর সিলেট সফর: হাম প্রতিরোধে জোর ও দালালমুক্ত করার কড়া হুশিয়ারি চিলমারী নদী বন্দর এখন ফেরীশূন্য: একে একে সরিয়ে নেওয়া হলো তিনটি ফেরি সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, নিজেদের বাংলাদেশি ভাবতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​বদরগঞ্জে রোদ-বৃষ্টি মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান শহিদুল হক মানিকের ছাতা বিতরণ

শঠিবাড়িতে মহাসড়ক অবরোধ ও সরকারি সম্পত্তি ভাঙচুর: ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার ১

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম, রংপুর:

রংপুরের মিঠাপুকুর থানার শঠিবাড়িতে মহাসড়ক অবরোধ, যান চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং সরকারি সম্পত্তি ও ট্রাফিক সিগন্যাল লাইট ভাঙচুর মামলার এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার (৯ জুন) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও মিঠাপুকুর থানা পুলিশের একটি যৌথ দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির নাম মো. মানিক মিয়া (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ জুন শঠিবাড়ি এলাকায় একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে একদল ব্যক্তি মহাসড়ক অবরোধ করে যান চলাচলে তীব্র বিঘ্ন সৃষ্টি করে। এ সময় তারা মহাসড়কের আইল্যান্ড, সরকারি সম্পত্তি ও ট্রাফিক সিগন্যাল লাইট ভাঙচুর করে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতিসাধন করে। একই সাথে উত্তেজিত জনতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরকারি কাজেও বাধা প্রদান করে।
এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করা হলে, তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৯ জুন যৌথ অভিযান চালিয়ে মানিক মিয়াকে গ্রেফতার করা হয়।
মিঠাপুকুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং এর সাথে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews